1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

মুন্সীগঞ্জ দস্যুতা প্রতিরোধে ১৫ দেশের নৌ সদস্যদের পদ্মা সেতু ভ্রমণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪৯৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ নৌ দস্যুতারোধে ২১টি দেশের সমন্বয়ে গঠিত রিক্যাব এর সদস্যরা পদ্মা নদী ও পদ্মা সেতু এলাকা ভ্রমণ করেছেন।শুক্রবার(২৭ অক্টোবর)সকাল থেকে দুপুর পর্যন্ত এই ভ্রমণে সংগঠনের বাংলাদেশসহ ১৫টি দেশের সদস্যরা এই ভ্রমণে অংশগ্রহণ করেন।ক্যাপসিটি বিল্ডিং ওয়ার্কশপে অংশ নিতে গত ২৪ অক্টোবর থেকে এই সংগঠনের সদস্যা বাংলাদেশে রয়েছে।২৪ ও ২৫ অক্টোবর ঢাকায় ২টি ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।শুক্রবার তারা পদ্মা নদী ভ্রমণে বের হয়েছে।এর উদ্দেশ্য শুধু ভ্রমণই নয়।নদীতে কিভাবে নৌদস্যুতা রক্ষা করা যায় তা নিয়েও কাজ করবে বিশ্বের ২১ দেশের সমন্বয়ে গঠিত এই সংগঠন রিক্যাব।এই ২১ দেশের মধ্যে রয়েছে ১৪টি এশিয়ান দেশ এবং যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,ডেনমার্ক, হল্যান্ড,জার্মানি,নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া।রিক্যাবের প্রতিনিধিদের নিয়ে প্রথমবারের মত বাংলাদেশে ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ হয়।আলাপ আলোচনা ও প্রশিক্ষণ ক্লাসে বাংলাদেশসহ ১৬ দেশের ২৮ জন অংশ নেন।এর মধ্যে ছিলেন,যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কর্মকর্তা ডেভিড যোসেফ কোওহি। ২০২৩ সালে ২১ দেশের ভোটের মাধ্যমে বাংলাদেশকে নির্বাচিত করা হয় এই ওয়ার্কশপের ভ্যানু হিসেবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এবং গভর্নর ও ভাইস চেয়ারপারসন রিক্যাব দেলোয়ারা বেগম,নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও রিক্যাবের বাংলাদেশের ফোকাল পয়েন্ট কমোডর মো: মাকসুদ আম,নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খায়রুল আলম সুমন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইলিয়াস সিকদারসহ নৌ পরিবহন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকতা বৃন্দ।এ সময় স্থানীয় একটি সাংস্কৃতিক দলের সদস্যরা বিদেশি এই অতিথিদের বাউল গান গেয়ে বিনোদন দেন।অতিথিরা গানের তালে তালে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন।তারা পদ্মা সেতু আর পদ্মা নদী দেখে অভিভূত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓