1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় যুব দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৫৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার (০১ নভেম্বর) সকালে র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাজ্জাদুল হাসান’র সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূইয়া’র সঞ্চালনায় এ সভায় অতিথিরা প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সফল উদ্যোক্তা প্রমুখ।ইউএনও এম. সাজ্জাদুল হাসান বলেন, বাংলাদেশের ইতিহাসে যুবদের বীরত্বপূর্ণ অবাদন ও মহান আত্মত্যাগ চিরঅম্লান হয়ে থাকবে। যুব সমাজ জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। তারা সাহসী, বেগবান, প্রতিশ্রুতিশীল, সম্ভাবনাময় ও সৃজনশীল। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓