1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব লাভলু গাজী ঢাকায় আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মো. অহিদুজ্জামান লাভলু গাজীকে আটক করেছেন গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার (০৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকার বেলি রোড থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।তিনি জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু গাজীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ আওয়ামীলীগের পক্ষ হয়ে বিএনপির আন্দোলনকে থামাতে সারা দেশের ন্যায় গত এক সপ্তাহে পিরোজপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দেড় শতাধীক নেতা-কর্মীকে আটক করেছেন।এতে বিএনপি আন্দোলন থামানো যাবে না।আটক বিএনপি নেতা লাভলু গাজীর স্ত্রী জেলা মহিলা দলের জেষ্ঠ্য সহ-সভাপতি তামান্না জামান জানান, তিনি সন্ধ্যা ৮টার দিকে ঢাকার বেলি রোডের বাসার সামনে ঘুরতে বের হন।এ সময় সেখানে থাকা সাদা পোশকের পুলিশ তাকে আটক করেন।তবে কোথায় নেয়া হয়েছে বা তিনি এখন কোথায় আছেন তা পরিবারের কাউকে জানানো হয় নি।উল্লেখ্য, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বাবুল গাজীর ছোট ভাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓