1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩৯৩ বার পড়া হয়েছে

বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের আয়োজনে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে থেকে একটি শান্তি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ দিকে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচীতে পিরোজপুর থেকে দুরপাল্লার যান চলাচল করলেও তা স্বাভাবিকের তুলনায় কম।এ ছাড়া শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্হানে পুলিশ মোতায়েন রয়েছে।কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓