1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

গজারিয়া ভাড়া বাসা থেকে যুবকের  লাশ উদ্ধার.শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন

  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা রাহাফুল খান (২০) নামে এক যুবকের ভাড়া বাসা থেকে তালা ভেঙে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ও শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।নিহত রাহাফুল খান গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে। সে আব্দুল্লাহপুর গ্রামের ওয়াজেদ বেপারীর ভাড়া বাসা একা থাকতেন এবং বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেটে নিউ নবাপুর ইলেকট্রনিকস দোকেনের মালিক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১২ নভেম্বর) ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়।পুলিশ কক্ষের দরজা তালা ভেঙে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা সোহেব আলী বলেন, প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে, শনিবার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।তবে কে বা কারা কি কারণে হত্যা করেছে সেটি এখনো জানা যায়নি।পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓