1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গজারিয়া মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,নিহত ১ আহত ২০

  • প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে।বাস দুর্ঘটনায় একজন নিহত সহ একই বাসের ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।ঢাকা মুখী রাস্তায় এই ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে নিহত ব্যক্তি পথচারীকে নিয়ন্ত্রণ হারাবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নিহতের নাম আব্দুর রব (৬৫)।ভবেরচর হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ মোঃ হুমায় কবির জানান সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বাসটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়।বাস খাদে পড়ে আহত হয় অন্তত ২০ জন।আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করা হয়েছে।ভবেরচর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান গাড়ির যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে।গাড়িতে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছে।একই গাড়ির যাত্রী কুমিল্লা জেলা দাউদকান্দি এলাকার বাবু ৩৫ কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।আহত বাবুর দুই পা কাটা এবং ১টি পা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।যাত্রীদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।গাড়িটি দাউদকান্দি ব্রিজ অতিক্রম করার পর থেকে অনিয়ন্ত্রিত অবস্থায় ঢাকা মুখী পথে বালুয়াকান্দি এলাকায় ডাচ-বাংলা শিল্প কারখানার বিপরীত পাশে খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓