1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

উজিরপুরে সশস্ত্র বাহিনী দিবস ও ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম,এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

বরিশাল জেলার উজিরপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে মঙ্গলবার (২১নভেম্বর) সকাল ১১টার সময় সশস্ত্র বাহিনী দিবস ও মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম,এ জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা ইচলাদী বাসস্ট্যান্ডে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কার্যালয়ে সংগঠনের সভাপতি ল্যাঃ কর্পোরাল, মোঃ জসিম উদ্দিন বেপারী (অবঃ) এর সভাপতিত্বের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আয়নাল হক ( অবঃ), বীর মুক্তিযোদ্ধা ল্যাঃ কর্পোরাল (অবঃ) মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আঃরব ফকির।এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান খোকন।এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর এম, এ জলিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টর কমান্ডার থাকাকালীন তার সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ আলোচনা করেন বক্তারা।অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে যে সকল সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হয়েছেন ও ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম,এ জলিল সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং অবসরপ্রাপ্ত জীবিত সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউসুফ শিকদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓