1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুল ছাত্রীকে ব্লেড দিয়ে জখম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর (১৪) দুই গাল ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করেছে সাব্বির হাওলাদার (২২ ) নামে এক বখাটে কিশোর।আহত স্কুল ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এ ঘটনায় রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে আহত ওই ছাত্রীর মা বাদি হয়ে বখাটে সাব্বির হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।আহত ওই স্কুল ছাত্রী উপজেলার ঠুটাখালী গ্রামের সৌদি প্রবাসীর কন্যা।অভিযুক্ত সাব্বির হাওলাদার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে।মামলা ও থানা সূত্রে জানা গেছে,গত রবিবার দুপুরে স্হানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুয়া ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলো।পথে বখাটে সাব্বির ও তার সহযোগী তার সাথে কথার ছলে ওই ছাত্রীর পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়।স্কুল ছাত্রী তা প্রত্যাখান করে এর প্রতিবাদ করলে এক পর্যায় বখাটে সাব্বির ব্লেড দিয়ে ওই ছাত্রীর দুই গাল ক্ষত বিক্ষত করে।এসময় ওই শিক্ষার্থী ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে সাব্বির পালিয়ে যায়।পরে স্হানীয়রা আহত স্কুল ছাত্রীকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন্স) মো. আব্দুল হালিম তালুকদার বলেন, আহত স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।অভিযুক্ত বখাটে সাব্বির হাওলাদারকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓