1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে স্বর্ণের চেইনের জন্য বৃদ্ধাকে হত্যা,আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পালগাঁও গ্রামে বৃদ্ধা আবেদা খাতুনকে হত্যার ঘটনায় আল-আমিন মল্লিক(৩৩)নামের যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেয়া হয়েছে।বুধবার(২৯ নভেম্বর)দুপুর ১২ টার দিকে জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি রায় ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো:হাছান ছারওয়ার্দী।আল-আমিন একই গ্রামের প্রয়াত রাজ্জাক মল্লিকের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ফরহাদ বাদী লৌহজং থানায় মামলা দায়ের করে।পরে ওই মামলায় আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ আগস্ট লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের প্রয়াত রুস্তম হাওলাদারের ছেলে বাদী ফরহাদ হাওলাদার ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে।বাড়িতে এসে ফরহাদ তার মাকে বাড়িতে না পেয়ে ঐ সময় তার ছেলে মিজানুর ও স্ত্রীকে খুঁজতে পাঠায়।পরে ফরহাদ তার মাকে অনেক খুজাঁখুজিঁর পরে তাদের বসত ঘরের পিছনে ধানক্ষেতে পানির মধ্যে তার মাকে মৃত অবস্থায় দেখতে পায়।তার মা স্বাভাবিকভাবে মারা গেছে ভেবে দাফন শেষে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলে তাদের বসত বাড়িতে আসামী আল-আমিনের পায়ের স্যান্ডেল পরে থাকতে দেখতে পায়।পরে একই বছরের ১৬ আগস্ট গ্রামের লোকজন সহ ফরহাদ আসামী আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।পরে আল-আমিন নিহত আবেদা খাতুনের গলায় থাকা ৯ আনা ওজনের স্বর্ণের চেইন টান মেরে চুরি করার সময় বাঁধা দেওয়ায় দেয়ালের সাথে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে,শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে।এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো:সিরাজুল ইসলাম পল্টু বলেন,১৭ জন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।বিচারকের এ রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓