1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গজারিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বড় ভাটেরচর মারকাযুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ শফিউদ্দীনের বিরুদ্ধে আবারও এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে কক্ষে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত শিক্ষক।তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল উল্লেখিত মাদ্রাসার তিন ছাত্রকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় ওই শিক্ষককে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় একই মাদ্রাসায় যোগদান করেন।গজারিয়া উপজেলার বড় ভাটেরচর মারকাযুল উলুম মাদরাসায় গিয়ে তার কার্যালয় তালাবদ্ধ থাকায় তার নিজ বাড়ি বড় ভাটেরচর গ্রামে গিয়েও তার খোঁজ মিলেনি।তবে তার পরিবারের লোকজন বলছেন, ব্যক্তিগত কাজে মুহাম্মদ শফিউদ্দীন পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলায় গেছেন।জানা যায়, মারকাযুল উলূম মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ শফিউদ্দীন বড় ভাটেরচর গ্রামের ৭বছরের এক ছাত্রকে গত নভেম্বরে বিভিন্ন কৌশলে বলাৎকারের চেষ্টা করেন।বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা কার্যালয়ে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান।এদিকে একের পর এক ছাত্র বলাৎকারের অভিযোগ উঠায় মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী।এবিষয়ে গজারিয়া থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান জানান, বিষয়টি তারা কিছুই জানেন না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓