1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর উপরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২

  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ পদ্মা সেতুতে মুন্সীগঞ্জের মাওয়া অংশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে একটি বাসে হেল্পারসহ অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে।শনিবার (৯ ডিসেম্বর)বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নং পিয়ারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।আহতদের শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিল।বিকালে গোল্ডেন লাইন নামের একটি পরিবহন পদ্মা সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নং পিয়ারের এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার ও একজন যাত্রী আহত হয়েছেন।পরে তাদের শরীয়তপুরে নেয়া হয়।তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র‍্যাকারের মাধ্যমে থেকে সরিয়ে নেয়া হয়েছে।গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓