1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজারিয়ায় মহান বিজয় উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এর নির্দেশনায় গজারিয়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন গজারিয়া উপজেলা প্রশাসন।শুক্রবার (১৫ ডিসেম্বর) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।ম্যারাথন প্রতিযোগিতায় ভোর ৬:১০ মিনিটে উপজেলা চত্বরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করেন প্রতিযোগীরা।নিবন্ধিত সকল দৌড়বিদকে ড্রাই ফিট জার্সি প্রদান করা হয়।যা পরিধান করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অংশগ্রহণ কারীদের জন্য স্বাস্থ্যকর নাস্তার ব্যবস্থা করা হয়।এছাড়াও দৌড়বিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ফল, খেজুর ও খাবার পানি নিয়ে নির্ধারিত দূরত্ব পরপর সাহায্য কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা অবস্থান করেন।এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধানে চিকিৎসক ও নার্স ছিল এবং পুরো যাত্রাপথ জুড়ে স্কাউটের সদস্যরা ছিলো।ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু ভবেরচর মুক্তিযুদ্ধা কমপ্লেক্স সামনে অবস্থিত ব্রিজ পযন্ত গিয়ে একই পথে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করেন।ম্যারাথন প্রতিযোগিতায় সর্বমোট ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।প্রত্যেক ফিনিশার তাদের কৃতিত্বের প্রমানক হিসেবে একটি সম্মাননা স্বারক দেওয়া হয়।পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হয় ঢাকা থেকে আগত আসিফ বিশ্বাস (GA-10134), রানার আপ হয় ঢাকা থেকে আগত মোঃ ফরিদ (GA-10071), ২য় রানার আপ হয় পাবনা থেকে আগত ইমরান হাসান (GA-10085), ৩য় রানার আপ হয় ঢাকা থেকে আগত রাকিবুল ইসলাম রাব্বি (GA-10136)।মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হয় ঢাকা থেকে আগত পাপিয়া খাতুন (GA-10081), রানার আপ হয় ঢাকা থেকে আগত লিপিয়া আক্তার (GA-10082), ২য় রানার আপ হয় কুমিল্লা থেকে আগত নুরুন নাহার(GA10054)। পুরুষ বিজয়ী চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকার প্রাইজবন্ড, রানার আপকে ২০ হাজার, ২য় রানার আপ কে ১০ হাজার, ৩য় রানার আপ কে ৭ হাজার এবং মহিলা বিজয়ী চ্যাম্পিয়ন কে ৫ হাজার , রানার আপ কে ৩ হাজার, ২য় রানার আপকে ২ হাজার টাকার প্রাইজ বন্ড দেওয়া হয়।এই পুরষ্কার তুলে দেন ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম, ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেংগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ লিটন মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓