1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

কাউখালীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত।শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এর পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা, নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান তালুকদার মিন্টু।এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ বাহিনী, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারিরীক কসরত প্রদর্শন করেন।এরপর সেখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে মসজিদ- মন্দিরে প্রার্থনা, হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, ক্রিড়া প্রতিযোগিতা ও রাতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓