1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে আলফা-সুমন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি ) ফটোগ্রাফি ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী আলফা রেজা মিতু কে সভাপতি এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আসাদুজ্জামান সুমন কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাসেল পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমিতি বিশ্বাস, অর্থ সম্পাদক ফাল্গুনী রানী দাস, দপ্তর সম্পাদক তালহা আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক গাজী আল মাহমুদ। এছাড়াও চার বিভাগে আরো ১৬ জন সদস্য এবং ১৮ জন কার্যকরী সদস্য রয়েছে।সভাপতি আলফা রেজা মিতু বলেন, ফটোগ্রাফি নিয়ে সারা বিশ্ব এখন মাতাল।সবার হাতে হাতে ক্যামেরা ও স্মার্টফোন।এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমাদের সবার হাতেই কিন্তু যন্ত্রখানি পৌঁছে গেছে।আর কোনো শিল্পমাধ্যমে মনে হয় প্রযুক্তি এতখানি বিপ্লব আনতে পারেনি,যতটা পেরেছে ফটোগ্রাফির ক্ষেত্রে।ফটোগ্রাফারদের প্রয়োজন কমেনি বরং আগের তুলনায় অনেক বেড়েছে। এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি ছবি দেখতে চায় ও ছবি তুলতে চায়।তাই আমি ক্লাব থেকে যারা ফটোগ্রাফি শিখতে চায় বা জানতে চায় তাদের জন্য সেই সুযোগ তৈরি করব।এই ক্লাব থেকে সারা বাংলাদেশের মানুষ অনেক কিছু শিখবে ও জানবে, এটাই আমি চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓