1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

গলাচিপায় বীর মুক্তিযোদ্ধার মতিউর রহমানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

আল মামুন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় রতদনী তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. মতিউর রহমান (মাস্টার) মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।তার মৃত্যুতে সর্ব মহলে শোক প্রকাশ করেছে এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। জানা যায় মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৮ টা ৪০ মিনিটে নিজ বাসভাবনে বার্ধক্য জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।তার নিজ গ্রাম উলানিয়া বাজারস্থ বায়তুল আয়শা জামে মসজিদে আছর নামাজ পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর উপস্থিতিতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, গলাচিপা উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓