1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর’র বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।মঙ্গলবার (২ জানুয়ারী) রাতে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হবে না এই শর্তে আরাফাত ইসলাম খান সাগর (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।এই বিষয়ে পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন,আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সীদ্ধান্তে অত্যন্ত আনন্দিত।আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাঁরা আমার পাশে ছিলেন এবং আমার প্রতি আস্থা রেখেছেন।একই সাথে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাই কে যাদের ঐকান্তিক সহযোগিতায় আমার পথচলা মসৃণ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓