1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

কাউখালীর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি মহিউদ্দিন মহারাজ

  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৮ পিরোজপুর -২ ( কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ সোমবার (৮ জানুয়ারী) রাত আট টায় কাউখালী উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ সভা মঞ্চে উপজেলার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।এসময় উপস্থিত হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত মহিউদ্দিন মহারাজ বলেন, আমি সর্বপ্রথম স্মরন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তারপর স্মরন করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।কাউখালীতে বিগত দিনের সকল উন্নয়ন কাজের বৈষম্য দূর করে এলাকার উন্নয়ন কাজ করবো। আর এমপি হিসেবে আমার প্রথম ডিউ লেটার টি দিব কাউখালী পৌর সভা করার।এসময় তিনি কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু , উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মামুন হোসাইন বাবলু জমাদ্দার, ৫ ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ঈগল মার্কার পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য উপজেলার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুর রহমান তারেক এর নেতৃত্বে সংবাদকর্মীরা মোঃ মহিউদ্দিন মহারাজকে ফুলেল শুভেচছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓