1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

নতুন মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী-১১ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন।মন্ত্রীর তালিকায় দুইজন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন।তবে প্রতিমন্ত্রীদের তালিকায় কোনো টেকনোক্র্যাট নেই।বুধবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন তাদের নাম ঘোষণা করেন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তারা শপথ নেবেন।নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেয়ার সঙ্গে সঙ্গে আগের মন্ত্রিসভা বিলুপ্ত বলে গণ্য হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।জানা গেছে, মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে জায়গা পাচ্ছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, মোহাম্মদ জিয়াউদ্দিন, নাজমুল হাসান পাপন, মোহাম্মদ এ আরাফাত, ড. সেলিম মাহমুদ, জিল্লুল হাকিম, সিমিন হোসেন রিমি, আব্দুর রহমান, সাজ্জাদুল হাসান, আবুল কালাম আজাদ ও র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন, আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহবুবহ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, তাজুল ইসলাম, ফারুক খান, আবুল হাসান, মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন। দুইজন টেকনোক্র্যাট মন্ত্রী হলেন স্থপতি ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓