1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

পটুয়াখালী জেলা রোভারের নেতৃত্বে পবিপ্রবির আবু হানিফ

  • প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলা রোভারের সম্পাদক মনোনীত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক মুহাম্মদ আবু হানিফ।পটুয়াখালী জেলা রোভার স্কাউটস ভবনে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পটুয়াখালী জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরগণ মুহাম্মদ আবু হানিফকে আগামী ৩ বছরের জন্য সম্পাদক হিসেবে মনোনীত করেন।মুহাম্মদ আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।এছাড়াও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জাম্বুরি ও ক্যাম্পে অংশগ্রহণ করে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।পটুয়াখালী জেলা রোভারের নব মনোনীত সম্পাদক মুহাম্মদ আবু হানিফ বলেন, “পটুয়াখালী জেলা রোভারকে এগিয়ে নিতে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাবো।যারা আমার উপর আস্থা রেখেছেন তাদের আস্থার প্রতিদান দিতে চাই।” তিনি কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরগণ এবং জেলা প্রসাশক নূর কুতুবুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓