1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

সোনারগাঁওয়ে বিদেশে ফেরত আল আমিন চাচাতো ভাইয়ের হাতে খুন

  • প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধের জেরে আল আমিন (৩৮) নামের এক প্রবাস ফেরত যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তারই চাচাতো ভাই সুজন ও তার সহযোগীরা।নিহত আল আমিন সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে।সে এক পুত্র সন্তানের পিতা ও তার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা।নিহতের স্বজনরা জানান আল আমিনকে তার চাচাতো ভাই সুজন বাড়ী থেকে ডেকে নিয়ে যায়।তারপর রাত হয়ে গেলেও তারা বাড়ীতে ফিরে আসেনি এবং দু’জনের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সুজন একা বাড়ি ফিরলে আল আমিনের কথা জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা উত্তর দেয়।সুজনের কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয়।পরবর্তীতে মোবাইল নাম্বারের সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে শুক্রবার (২৬ জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় পাশ্ববর্তি মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার নির্জন বালুর মাঠ থেকে আল আমিনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, আল আমিন নামের যুবককে হত্যার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করা হয়েছে।মেঘনা থানা পুলিশ লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করবে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓