1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

পবিপ্রবি ঘাসফুল বিদ্যালয়ের নেতৃত্বে ফারিহা-লিখন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার স্বপ্ন নিশ্চিতকারী পবিপ্রবিয়ানদের দ্বারা পরিচালিত ঘাসফুল বিদ্যালয়ের কার্যকরী পরিষদ-২০২৪ গঠিত হয়েছে।মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) ঘাসফুল বিদ্যালয়ের উপদেষ্টামন্ডলী, সদ্য সাবেক সভাপতি মিতু দত্ত, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহিন ইসলাম তালহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কার্যকরী পরিষদ প্রকাশিত হয়।কার্যকরী পরিষদ-২০২৪ এ সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ফারিহা তাসনিম এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের তানভীর ইসলাম লিখন নির্বাচিত হয়েছে।নবনির্বাচিত সভাপতি ফারিহা তাসনিম বলেন, ঘাসফুল বিদ্যালয় একটি ভালোবাসার জায়গা। এখানে বাচ্চাদের শিক্ষাদান কার্যক্রমে এক অনন্য ভালো লাগা কাজ করে।বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আমি বিদ্যালয়ের সাথে যুক্ত আছি।ঘাসফুল বিদ্যালয়ের আগামীর পথচলায় আশা করি সকলকে পাশে পাবো।উল্লেখ্য ‘ঘাসফুল বিদ্যালয়’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদেরকে বিনা বেতনে শিক্ষা দান করে।প্রতিদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সুবিধাবঞ্চিত শিশুদেরকে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা দান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓