1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ফ্রেন্ডশিপ ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৭ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ এসো তরুণ মাদক ছেড়ে মাঠে আসি,ভলিবল কে আঁকড়ে ধরি”এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফ্রেন্ডশিপ ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মুজাহিদুল ইসলামের আয়োজনে এই ভলিবল টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ,ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া,সাবেক যুগ্ম আহব্বায় উপজেলা আওয়ামী যুবলীগ মনোয়ার হোসেন মনু, ভবানীপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ আমিন সহ বিদ্যালয়ের শিক্ষক,গণমাধ্যম কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।এতে কুচিয়ামোড়া কলেজ বনাম রাজদিয়া অভয় উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করেন।এই ম্যাচে ৩ সেট খেলার মধ্য কুচিয়ামোড়া কলেজ কে ২ সেটে হারিয়ে রাজদিয়া অভয় পাইলট স্কুল দল বিজয়ী হন।সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মুজাহিদুল ইসলামের আয়োজনে এই ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে ও ক্রীড়া অনুরাগী করতে উপজেলার বিভিন্ন এলাকার অংশ গ্রহণে গঠিত কয়েকটি টিম নিয়ে ফ্রেন্ডশিপ ভলিবল ম্যাচ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓