1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে সিরাজদিখানে তিন ইটভাটা কে সাড়ে ১৩ লাখ টাকা জরিমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন অমান্য করা এবং বায়ু দূষণের অপরাধে তিনটি ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকদের সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে অভিযান চলে বিকেল পর্যন্ত। এ সময় ওই তিনটি ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকদের এই অর্থদণ্ড দেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।অভিযানে জানা গেছে,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ)আইন-২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী খাজা ব্রিকসকে ৫ লাখ, সাজিদ ব্রিকসকে ৫ লাখ ও স্টার গ্রীন ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে সর্বমোট ১৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সাথে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনীয় ২০১৯ ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়।এসময় অভিযানে দায়িত্বে ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট্রি মো:আব্দুল্লাহ আল মামুন,এই পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো:মান্নান মিয়া ও মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓