1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গজারিয়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১০, কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।গজারিয়া উপজেলা ৫টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।এ বছর গজারিয়া উপজেলার মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৭৫ জন। তাদের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০ জন।অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ৬জন, দাখিলে ৩জন ও কারিগরিতে ১জন রয়েছে।উপজেলার সব কয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শেষ হয়।পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি এসএম রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কঠোর নির্দেশনা ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓