1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

মুন্সীগঞ্জে শ্রীনগরে ২ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে দুই কোটি টাকার স্বর্ণৈর বারসহ দুইজনকে আটক করা হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ।পুলিশের ধারণা,ভারতে পাঁচারের উদ্দেশ্যে ঢাকা থেকে বারগুলো নিয়ে যাচ্ছিলো তারা শ্রীনগরের হাঁসাড়া এলাকায় বেনাপোলগামী নড়াইল এক্সপ্রেস থেকে তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন,যশোর জেলার বেনাপোল এলাকার মো: মোস্তফা(৩৫)ও নিমটা এলাকার হামিদ মণ্ডলের ছেলে নাজিম মণ্ডল (৩৪)।হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাঞ্চন কুমার সিংহ এসব তথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালালে দুই যাত্রীকে সন্দেহ হয় পুলিশের।এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে একেকজনের কাছ থেকে ২টি করে ৪টি পলিথিনে মোড়ানো প্যাকেট পাওয়া যায়।সেগুলো খুললে সর্বমোট ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।ওসি আরো জানান,ধারণা করা হচ্ছে আটককৃত ব্যক্তিরা স্বর্ণের বারগুলো ভারতে পাঁচারের উদ্দেশ্যে ঢাকা থেকে বেনাপোলে নিয়ে যাচ্ছিলো।এ বিষয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।আটক দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓