1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন,পবিপ্রবি সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।সকাল ৭টা ৩০ মিনিটে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং কালো পতাকা উত্তোলন করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো: শামসুজ্জোহা।সকাল ৭টা ৪০মিনিটে কালো ব্যাজ ধারণ ও প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।প্রভাতফেরি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সৃজনী বিদ্যানিকেতনে শিশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দুপুর ১২ টা ১ মিনিটে পবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা ও পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া, মোনাজাত অনুষ্ঠিত হবে।এছাড়াও পবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর,ছাত্রবিষয়ক উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান,শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓