1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।স্থানীয় সরকারের উপ-পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হাই সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।সভায় বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে প্রায় দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরো গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরো জোরদার হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓