1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ মঠবাড়িয়ায় বাসভবনে তেল মজুদ : জব্দ ২১১০ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ

নিয়োগের অনিয়ম, স্বজনপ্রীতি খতিয়ে দেখতে পবিপ্রবিতে ইউজিসির তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাম্প্রতিক নিয়োগের অনিয়ম ও স্বজনপ্রীতি খতিয়ে দেখতে ইউসিজির তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে তিন সদস্য বিশিষ্ট উক্ত কমিটি তদন্ত শুরু করেন।তদন্ত কমিটির আহবায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সচিব প্রফেসর ড. ফেরদৌস জামান, সদস্য ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল আলীম এবং সদস্য সচিব ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ পরিচালক মোঃ আমিরুল ইসলাম শেখ।তদন্ত কমিটি নিয়োগ সংক্রান্ত যেসকল বিষয়ে তদন্ত করে সেগুলো হলো:আর্থিক মঞ্জুরী/অনুমোদন ছাড়া নিয়োগ,বিশ্ববিদ্যালয় আ্যক্ট ভঙ্গ করে নিয়োগ,পদবিহীন নিয়োগ, সংশ্লিষ্ট পদে আবেদন না করেও নিয়োগ,নিয়োগের মানদণ্ড।প্রাথমিক তদন্ত শেষে দুপুর ২টায় তদন্ত কমিটির আহবায়ক ড. ফেরদৌস জামান বলেন,শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত আমাদের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র সরবরাহ করেছে।আমরা উভয় পক্ষের সাথে সাক্ষাৎ করেছি এবং বক্তব্য শুনেছি।অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন এটা বলা কঠিন।আমরা দ্রুত সময়ে আমাদের তদন্ত রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিবো।শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।প্রসঙ্গত, ২৭ ডিসেম্বর ২০২৩ সালে পবিপ্রবি শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রণালয়ে পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের আবেদনের ভিত্তিতে ১৪ জানুয়ারী ২০২৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসি ২৮ জানুয়ারী ২০২৪ সালে উক্ত তদন্ত কমিটি গঠন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓