1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

আইজিপি পদক পেলেন রাঙ্গাবালী থানার ওসি

  • প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় বারের মত ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ পদক পেয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এ পদক পাওয়ায় শনিবার (২ মার্চ) দুপুরে রাঙ্গাবালী থানা পুলিশের সদস্যরা তাকে সংবর্ধনা প্রদান করেন।জানা গেছে, ২০২৩ সালে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতিস্বরূপ হেলাল উদ্দিনকে এ পদক দেওয়া হয়।বুধবার রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে তাকে ব্যাজ পদক পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।এসময় তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এরআগে ২০১৮ সালে বরিশালের উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) থাকাকালীন প্রথমবারের মত আইজিপি পদকে ভূষিত হন হেলাল উদ্দিন।পুলিশের দ্বিতীয় মর্যাদাপূর্ণ এ পদক দ্বিতীয়বারের মত পেয়ে রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ভাল কাজের স্বীকৃতি যখন পাওয়া যায়, তখন সেই কাজের উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আমি নিজে যেমন কাজে উৎসাহ পাবো, আমার দেখাদেখি অন্যরাও উৎসাহিত হবেন।আমি চাইবো, ভবিষ্যতে আরও ভাল কিছু করতে। আমার টিমের সদস্যদেরও ভাল কাজের জন্য উৎসাহ দিবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓