1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

পবিপ্রবিতে বিডিএ্যাপস’র এন্ড্রয়েড এ্যাপ ডেভেলপমেন্ট কর্মশালা

  • প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিডিএ্যাপস’র উদ্যোগে পবিপ্রবি সিএসই ক্লাবের সহযোগিতায় এন্ড্রয়েড এ্যাপ ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩ মার্চ) দুপুর ৩ টায় পবিপ্রবির সিএসই অনুষদের ৩য় তলায় উক্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।জান্নাত তোহফা’র সঞ্চালনায়, সুমিত শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো: বেল্লাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. শামসুজ্জামান সবুজ, প্রফেসর ড. চিন্ময় বেপারী, বিডিএ্যাপস’র রিজিওনাল ডিরেক্টর আশিকুর রহমান আশিক উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: বেল্লাল হোসেন বলেন, এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ,যা শিক্ষার্থীদের লার্নিং পাশাপাশি আর্নিং’র ব্যবস্থা করবে।এসময় তিনি রবি এবং আইসিটি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।উক্ত কর্মশালায় বিডিএ্যাপস’র রিজিওনাল ডিরেক্টর আশিকুর রহমান আশিক শিক্ষার্থীদের এন্ড্রয়েড এ্যাপস ডেভলপমেন্ট সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করেন এবং বিডিএ্যাপস ডেভলপারদের কীভাবে এবং কি কি সহায়তা করবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓