1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ইন্দুরকানীতে প্রেমিকার সাথে দেখা করতে এসে প্রেমিক শিকল বন্ধি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমিকার সাথে দেখা করতে এসে জনতার হাতে শিকল বন্ধি হয়েছে প্রেমিক।উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।স্হানীয় সূত্রে জানা যায়, মোড়েলগঞ্জের ছোট পরী গ্রামের ইউনুস ফরাজীর ছেলে মুন্না ফরাজীর সাথে একই এলাকার কাদেরের মেয়ে কাকুলীর বাল্য প্রেম থেকে বিয়ে হয়।বিয়ের কিছুদিন পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদে হয়।পরবর্তীতে কাকুলীকে তার অভিভাবকরা ইন্দুরকানী উপজেলার কলারণ এলাকার প্রবাসী কবির জোমাদ্দারের সাথে পুনরায় বিয়ে দেয়।কবির জোমাদ্দার দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগে কাকুলী কবিরকে ডিভোর্স দিয়ে আবারও মুন্নার সাথে বিয়ে বসে।পরবর্তীতে কবির জোমাদ্দার বিদেশ থেকে এসে আবারও কাকুলীকে বিবাহ করেন।সম্প্রতি উপজেলার বটতলা এলাকায় কাকুলী বেড়াতে আসলে সোমবার মুন্না ফরাজী গোপনে প্রেমিকা কাকুলীর সাথে দেখা করতে আসলে স্হানীয় জনতা তাকে ধরে ব্যাপক মারধর করে শিকল দিয়ে বেধে রাখে। ঘটনাটি জানাজানি হলে শিকল পরা অবস্থায় কবির জোমাদ্দার মুন্নাকে তার গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়ার সময় ইন্দুরকানী থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।পরে ইন্দুরকানী থানর পুলিশ কবির জোমাদ্দার ও ফজলুল হক জোমাদ্দারকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓