1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

গজারিয়া গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয় ন্ত্রনে পুলিশের গুলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।এসময় পাঁচ ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে নানারকম স্লোগান দিতে থাকেন তারা এতে মহাসড়কের উভয় দিকে নয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ শতাধিক রাউন্ড গুলি,রাবার বুলেট,টিয়ারশেল নিক্ষেপ করে।স্থানীয়রা জানায়, কোনরকম ঘোষণা ছাড়া গত ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।তিতাসের লোকজন বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া এলাকায় অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করতে আসলে স্থানীয়দের তোপের মুখে পড়ে।এ সময় আশপাশের কয়েকটি গ্রাম থেকে আগত কয়েক হাজার নারী পুরুষ তিতাস কর্মকর্তাদের ঘিরে ধরেন।পরে উত্তেজিত জনতা দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখেন তারা এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।আন্দোলনকারীদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল ফারুক-সহ প্রশাসনের কর্মকর্তারা।কিন্তু উত্তেজিত জনতা তাদের কথা না শুনে মহাসড়কে অবস্থান নিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে,এ সময় পরিস্থিতি স্বাভাবিক ক রতে পুলিশ গুলি, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓