1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময়

গজারিয়া হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা নিরাপদ মহাসড়ক বাস্তবায়নের লক্ষ্যে এবং মহাসড়কে চুরি-ডাকাতি বন্ধ ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে ভবেরচর হাইওয়ে পুলিশের উদ্যোগে সাংবাদিক, পরিবহন শ্রমিক ও মালিক এবং সুধী জনের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানায় এ-ই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপপরিদর্শক আমিরুজ্জামানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গাজীপুর হাইওয়ে রিজিওন সার্কেল এসপি মো: জাহিদুল ইসলাম,উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো: শফিক ডালি, আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার নেয়ামুল হক নয়ন, আমার বার্তার গজারিয়া প্রতিনিধি মো: মুকুবুল হোসেন, দেশ রুপান্তর পত্রিকার গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার রিপোর্টার গাজী মাহমুদ পারভেজ, দৈনিক সভ্যতার আলোর স্টাফ রিপোর্টার মো: আলমগীর হোসেন দৈনিক বাংলাদেশ সমাচার গজারিয়া প্রতিনিধিঃ মো: ওসমান গনী, মো: মাসুদ রানাপ্রমুখ।এ সময় বক্তারা বলেন, মহাসড়ক ও হাইওয়েতে সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করা একান্ত প্রয়োজন। ইতোমধ্যে মহাসড়কে দুর্ঘটনা হ্রাস ও থ্রি হুইলার বন্ধ করতে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা কঠোরভাবে অভিযান পরিচালনা করেছেন।তারা বলেন, মহাসড়কে বেশীর ভাগ দুর্ঘটনার কারণ হচ্ছে থ্রি হুইলার।এছাড়াও ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও মামলা প্রদানসহ কঠোর ভূমিকা পালন করতে হবে।প্রধান অতিথির বক্তব্যে ব’লে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেড়েছে চলাচলকারী গাড়ির সংখ্যা।সবচেয়ে বেশি ব্যস্ত সড়কে পরিণত হওয়ায় ভবেরচর হাইওয়ের অধীনের সড়কগুলো।হাইওয়ে এক্সপ্রেসে থ্রি হুইলার বন্ধ ও সড়কে চুরি ডাকাতি ও দুর্ঘটনা যেন আর না হয় -এ ব্যাপারে হাইওয়ে পুলিশের পাশাপাশি সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓