1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা

কখনো ভাবিনি আমার বিনা টাকায় চাকরি হবে,টাকা ধার করে এখানে এসেছি

  • প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি :

আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি পুলিশ সুপারকে, আল্লাহ তার হায়াত বাড়াও।তিনি বিনা টাকায় চাকরি দিছে।আলহামদুলিল্লাহ আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগতেছে।আমি কখনো ভাবিনি আমার বিনা টাকায় চাকরি হবে ১২০ টাকা মাত্র খরচ হয়েছে আমার। আজকে এখানে আসার জন্য ভাড়ার টাকা ছিলো না আমি টাকা ধার করে এখানে এসেছি।পুলিশের চাকরি পেয়ে কান্না করে এমনটাই বলছিলেন আরিফ হাওলাদার।ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার সুবিদপুরে ইউনিয়নে তার বাড়ি।বাবা বেকার তাই মা কষ্ঠ করে সংসার চালান। গতবছর ভাইভা থেকে বাদ পড়ে এবছর ভালো প্রস্তুতি নিয়ে বিনা টাকায় নিজ যোগ্যতায় চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।শনিবার (২৩ মার্চ) রাতে জেলা পুলিশ লাইনে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ।এতে ১৪ জন ছেলে এবং ৩ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার।জেলা পুলিশ সূত্রে জানা গেছে ,১৮৯ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে ৫২ জন উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে চূড়ান্তভাবে ১৭ জনকে চাকরি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓