1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শেরপুর-হালুয়াঘাট মহা সড়কের রামচন্দ্রপুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস ঢাকা থেকে শেরপুরগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত দুই যাত্রী নিহত হয়। সংঘর্ষের বাস দুটি সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। বাস দুটিতে থাকা আরও ৩০ থেকে ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ আলী জানান,দুটি বাসে সংঘর্ষে অজ্ঞাত দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একজন মহিলা লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আরেকজনের লাশ বাসের নিচে চাপা পড়ে আছে। তার লাশটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓