1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম পক্ষে টেংগারচর ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।আজ শুক্রবার বিকাল ৪টার সময় টেংগারচর ইউনিয়নে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি। গণসংযোগকালে সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা ও বর্তমান গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছেলে আশ্রাফুল ইসলাম জয়, বলেন, গজারিয়া উপজেলার গণমানুষের জীবন মান উন্নয়নে সেবার মনোভাব নিয়ে আমার বাবা কাজ করতে চায়। গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। আগামীতে আধুনিক গজারিয়া গড়ার ক্ষেত্রে সকলের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করবে আমার বাবা। আপনাদের দোয়া সমর্থন থাকলে আশা করি আপনাদেরকে কিছু করতে পারবো। এসময় টেংগারচর ইউনিয়নে গণসংযোগ ও লিফটে বিতরনে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম জয়,সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইদ্রীস মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল সরকার,সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাকিব আল হাসান,রাজিব সরদার রাজু, যুবলীগ নেতা সাইফুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, রাকিবুল ইসলাম রাব্বি সাধারণ সম্পাদক টেংগারচর ইউনিয়ন ছাত্রলীগ,ছাত্রলীগ নেতা মুঞ্জিল, হৃদয় সরদার, সজিব সরদার প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓