1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি সহ ৫ জন গ্রেফতার করা হয়েছে।সুত্রে যানা যায়,বুধবার (২৪ এপ্রিল) গভীর রাতে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে থানার বিভিন্ন স্থান থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী, গাড়ি পোড়ানোর মামলার ২ জন, ও ২ মাদক কারবারি সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।আটককৃতরা হলেন ১ বছরের সাজা প্রাপ্ত ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, গাড়ি পোড়ানোর মামলার আসামি ও একাধিক ওয়ারেন্ট ভুক্ত ছাত্রদল নেতা বামরাইল ইউনিয়ন এর কালিহাতা গ্রামের মোঃ শাহজাহান খান এর পুত্র মোঃ তুহিন খান, সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি বড়াকোঠা ইউনিয়নের বারেক বেপারীর পুত্র কাওছার, এছাড়া মাদকদ্রব্য ২০ গ্রাম গাঁজা সহ বামরাইল ইউনিয়ন এর কালিহাতা গ্রামের মমতাজ মিয়ার পুত্র হাবিবুর রহমান ভুলু,ও আলাউদ্দিন ফকিরের পুত্র আসলাম ফকিরকে আটক করা হয়।উজিরপুর মডেল থানার ওসি মোঃ জাফর আহমেদ জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) মাজাহারুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ও ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ এর নেতৃত্বে বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓