1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

গলাচিপায় মুসল্লীদের বৃষ্টির জন্য কান্না ইসতিসকার নামাজ আদায়

  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

চলমান তাপদাহ ও অতি খরায় জনজীবন যখন নাজেহাল তখনই সারা দেশে মহান আল্লাহ্’র দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় ছালাতুল ইসতিসকার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লীগন।এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে মুসল্লীদের কান্নায় বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে।প্রথমে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর মাদ্রাসা মাঠে রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে স্থানীয় মুসল্লীদের উদ্যোগে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা নুর আমিন সাহেব (সাবেক শিক্ষক কালিকাপুর মাদ্রাসা)।উক্ত নামাজে প্রায় দুইশত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।একই দিনে গলাচিপা উপজেলার সদর জৈনপুরী খানকা মাদ্রাসা মাঠে মুসল্লীদের উদ্যোগে বেলা দশটার দিকে বৃষ্টির জন্য মহান আল্লাহ্’র দরবারে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ হুমায়ুন কবির (খানকা মাদ্রাসার জামে মসজিদের ইমাম)।উক্ত নামাজে প্রায় চার শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓