1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা

হবিগঞ্জ সড়ক দুর্ঘটনায় গলাচিপার একই পরিবারের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

গত বুধবার রাতে হবিগঞ্জের মাদবপুরের হরিতলা ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের পূর্ব বোয়ালিয়া ৩ নং ওয়ার্ডের একই পরিবারের চারজন নিহত হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জামাল মৃধার ছেলের মানত পূরণ করে হযরত শাহজালাল (রা.)-এর মাজার জিয়ারত করে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ব্যবসায়ী জামাল মৃধা (৪২), স্ত্রী কামরুন্নাহার (৩০), ছেলে কাওসার (১২) ও জামাল মৃধার ছোট ভাই খোকন মৃধা (৩৫)।শুক্রবার সকালে নিহতদের গ্রামের বাড়ি নিয়ে আসলে স্বজনদের মধ্যে শোকের মাতম বইতে থাকে।নিহতদের দেখতে এলাকায় মানুষের ঢল নামে। সকাল ১০টায় নিহতদের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।এ সময় নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓