1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

কাউখালীতে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে শিক্ষকদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ সভা

  • প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

পিরোজপুরের কাউখালীতে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান।

বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিম উদ্যোগটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী সকল নাগরিকের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তাদের সামাজিক নিরাপত্তার কথা ভেবে সর্বজনীন পেনশন স্কিমটি চালু করেছেন।এই পেনশন স্কিমের সদস্য হলে ভবিষ্যতে আর কারও উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না।এই স্কীমের সদস্য হলে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বৃদ্ধ বয়সে কারও কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে না।এসময় তিনি আরও বলেন, ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক এই পেনশন স্কিম কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন।বর্তমানে চার ধরনের পেনশন স্কিম চালু করা হয়েছে।এর মধ্যে প্রবাসীদের জন্য ‘প্রবাস স্কিম’


বেসরকারি চাকরিজীবীদের জন্য ‘প্রগতি স্কিম’


স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য ‘সুরক্ষা স্কিম’


ও নিম্ন আয়ের নাগরিকদের জন্য রয়েছে ‘সমতা স্কিম’

এই পেনশন স্কিমের সদস্যগনের বয়স ৬০ পূর্ণ হওয়ার পর তারা যত বছর বেঁচে থাকবেন তত বছর পেনশন সুবিধা পাবেন এবং ৬০ বছর পূর্ণ হওয়ার পর কোনো ব্যক্তি মারা গেলে তার নমিনি ৭৫ বছর পর্যন্ত পেনশন পাবেন এবং ৬০ বছরের আগে মারা গেলে তার নমিনি মুনাফাসহ জমাকৃত অর্থ ফেরত পাবেন।এছাড়াও গ্রাহকের প্রয়োজনে জমাকৃত টাকার ৫০ শতাংশ লোন নিতে পারবেন।সভায় উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন। এর পর জেলা প্রশাসক দক্ষিণ বাজারে স্হানীয় ব্যবসায়ীদের সঙ্গে পেনশন স্কিমের বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓