1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

মুন্সীগঞ্জ শ্রীনগরে এক রাতেই ৯টি কবরের কঙ্কাল চুরির অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে শ্রীনগরে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার আটপাড়া ইউপির বেলতলী জান্নাতুন নুর কবরস্থানের ৯ টি কবর খনন করে দুর্বৃত্তরা।রবিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সরেজমিন দেখা গেছে,কবর স্থানটির উত্তর পাশে পুরুষদের জন্য নির্ধারিত কবর রয়েছে।এখান থেকে ৯ টি কবরের আংশিক ও সম্পূর্ণ খনন করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ,এক শ্রেণির কবিরাজরা জাদু-টোনা ও কুফুরি করার জন্য কবর খনন করে মৃত ব্যক্তিদের কঙ্কাল নিয়ে থাকতে পারে। ৬-৭ মাস আগে ওই এলাকার মঞ্জু নামে এক ব্যক্তি ক্যান্সারে মারা যায়।পরে তাকে বেলতলী কবরস্থানে দাফন করা হয়।লক্ষ্য করা গেছে, দুর্বৃত্তরা এই কবরটি থেকে কঙ্কাল নিয়ে গেছে।কবরস্থানটির সহকারী কোষাধ্যক্ষ মো:শহিদুল জানান,সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কয়েকটি কবরের বিভিন্ন অংশে মাটি খোঁড়া হয়েছে।কবরের গর্তগুলি মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তাইয়্যবি জানান,বেশ কয়েকটি কবর থেকে কিছু অংশ খোয়া গেছে।চুরি কী না তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓