1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদ সভা কক্ষে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল, শিশু খাদ্য ও গবাদি পশু খাদ্য বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতি গ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, সরকারি কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও ক্ষতিগ্রস্ত পরিবার। এ সময় উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে যাচাই বাছাই করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে প্রত্যেককে নগদ তিন হাজার টাকা, ৫০ জনকে ১০ কেজি করে চাল, ১৫ জনকে শিশুখাদ্য ও ১৫জনকে গো খাদ্য বিতরণ করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে আসছি। আপনাদের আমি শান্তনা দিচ্ছি।বিপদে ধৈর্য হারাবেন না, আমরা একটু চেষ্টা করলে আবার আল্লাহর ইচ্ছায় ঘুরে দাঁড়াবো। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর নিচ্ছে।সরকার সব সময় আপনাদের পাশে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓