1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

কাউখালী উপজেলা পরিষদ ইসলামিক কমপ্লেক্সে কওমি মাদ্রাসার উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ ইসলামিক কমপ্লেক্সে কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) জুমার নামাজ বাদ কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন উপজেলা পরিষদ ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসা ভবনে ছাত্রদের সবক দান ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে কওমি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসার প্রধান মাওলানা মোঃ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় ও অত্র কমপ্লেক্সেের প্রতিষ্ঠাতা ও পরিচালক কাউখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু সাঈদ মিয়া মনুর সভাপতিত্বে ছাত্রদের সবক ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ কে এম আব্দুস শহীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লাইখুজ্জামান মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন, শিয়ালকাঠি দারুসুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুস্তাফিজুর রহমান, কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি খলিলুর রহমান, ডুমজুরি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ওমর ফারুক, মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদ হোসাইন, কাউখালী ইসলামি কমপ্লেক্স কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি ফরহাদ হোসেন সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছাত্রদের সবক দান ও উদ্বোধনী অনুষ্ঠান দোয়া পরিচালনা করেন দক্ষিণ অঞ্চলের হক্কানী আলেমেদ্বীন মুফতি মাওলানা আব্দুস সাত্তার সাহেব পীর সাহেব হুজুর গালুয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓