1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গজারিয়ায় দোকান থেকে ১৭০বস্তা চাউল চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা আনারপুরাস্থ একটি চাউলের দোকান থেকে ১৭০বস্তা চাউল,যার বর্তমান বাজার মূল্য চার লক্ষ একানব্বই হাজারএকশত টাকা চুরি করে নিয়ে গিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।জানা যায়,গত ২৯জুলাই রাতের কোন এক সময় উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা সাকিনস্থ বসুন্ধারা পেপার মিলের পাশে মেসার্স ভাই ভাই রাইস এজেন্সী নামীয় একটি প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।সরেজমিনে দেখা যায়,প্রতিষ্ঠানটি ৬টি তালা ভেঙে,শার্টার খুলে ভিতরে থাকা ১৭০বস্তা চাউল যার মধ্যে কাউসার জিরাসাইল ১১৪ বস্তা যাহার মূল্য তিন লক্ষ উনিশ হাজার দুইশত টাকা এবং টিআর চাউল ২০ বস্তা যাহার মূল্য পঞ্চান্ন হাজার টাকা, এবং এমবি ১০ বস্তা যাহার মূল্য সাতাইশ হাজার পাঁচশত টাকা, এরফান ১০ বস্তা যাহার মূল্য সাইত্রিশ হাজার টাকা, জোড়া রকেট মিনিকেট ১০ বস্তা যাহার মূল্য তেত্রিশ হাজার পাঁচশত টাকা, জোড়া কবুতর ০৬ বস্তা যাহার মূল্য আঠার হাজার নয়শত টাকা নিয়ে যায়।প্রতিষ্ঠানটির মালিক মো:নাসিম মিয়া জানান,গতকাল সন্ধ্যা অনুঃ০৬.০০ ঘটিকা হইতে আজ সকাল অনুঃ ০৭.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাত নামা চোর/চোরেরা আমার প্রতিষ্ঠানের তালা কাটিয়া ভিতরে প্রবেশ করিয়া উপরে উল্লেখিত বিভিন্ন ধরনের ১৭০ বস্তা চাউল যাহার মূল্য চার লক্ষ একানব্বই হাজারএকশত টাকা চুরি করিয়া নিয়া যায়।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইন চার্জ মো:রাজিব খাঁন বলেন,bঅভিযোগ পেয়েছি, চোরদের  আটক ও চুরি যাওয়া চাউল উদ্ধারে চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓