1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

কাউখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

ছাত্র-জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুনি হাসিনার ফাঁসির দাবিতে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।

মিছিল শেষে উত্তর বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, জিয়াউল হাসান নিক্সন, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহামুদ সুমন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কাউখালী মহাবিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন অলি, বাহাউদ্দীন পলিন, লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঞ্জরুল কবীর পিয়ারু, উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাওলাদ হোসেন মঈন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়ার সিদ্দিকসহ দলীয় নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার প্রচেষ্টায় এ বিজয় অর্জিত হয়েছে। আমরা কোন প্রকার ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবো না। শান্তিপূর্ণ ভাবে সহাবস্থানের মধ্য দিয়ে আমরা কাউখালীতে শান্তিতে বসবাস করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓