1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

কাজে যোগাদান করায় পুলিশকে বরণ করে নিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী থানা পুলিশ সকল শঙ্কা কাটিয়ে কাজে যোগদান করায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরসহ সকল সদস্যকে রাজনৈতিক নেতৃবৃন্দ বরণ করে নেন।সোমবার (১২ আগস্ট) বেলা ১২টায় তাদেরকে ফুল দিয়ে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বরণ করে নেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সদস্য শাহ এমরান ফারুক,

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ নজরুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, বদরুদ্দোজা মিঞা, গিয়াস উদ্দিন অলি, বাহাউদ্দীন পলিন, লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুব দলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, উপজেলা শ্রমীক দলের আহবায়ক আবু তাহের বেপারী,

জেলা ছাত্র দলের সহ সভাপতি মাওলাদ হোসেন মঈন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব হোসেন, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম,সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, যুব আন্দোলনের সভাপতি হাফেজ উল্লাহসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓