1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

পবিপ্রবিতে বিজয় মিছিল ও দোয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

রক্ত দিয়ে কেনা স্বাধীনতা, রক্ত দিয়ে হলেও রক্ষা করবো এই স্লোগান সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় মিছিল এবং শহিদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪টায় পবিপ্রবির মুক্ত বাংলার পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে উক্ত বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী খালিদ হাসান মিলুর সঞ্চালনায় বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।বিজয় মিছিল পরবর্তী সভায় প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বাংলাদেশ আর আগের মতো থাকবে না শিক্ষার্থীদের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটিয়ে এক নতুন বাংলাদেশ বিনির্মান হবে।ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান বলেন,বিজয় মানুষের সুখ,স্বস্তি এবং ভাবনার জগৎ উন্মোচন করে দেয়।কিন্তু আমাদের এই বিজয় পাশাপাশি সহস্রাধিক তাজা প্রাণ হারানোর ক্ষতও নিয়ে এসেছে।তবে সকলকে সতর্ক থাকবে কোন কুচক্রী মহল যেন সুশীল সেজে এসে আমাদের বিজয়কে কলুষিত করতে না পারে।রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থী আছে বলেই বিশ্ববিদ্যালয় আছে আর বিশ্ববিদ্যালয় আছে বলেই আমরা শিক্ষকরা আছি।আর শিক্ষার্থী-শিক্ষকদের সেবার জন্য রয়েছে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।তাই সকলক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তারা যেন কোন প্রকার হয়রানির স্বীকার না হয় সেটা নিশ্চিত করা হবে।নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের শিক্ষার্থী হাফেজ মো: ফরিদুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।বিজয় মিছিলের পূর্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষার্থীরা রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓