1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

কাউখালীতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয় নির্দেশনায় সীমিত পরিসরে পালন করা হয়েছে।রোববার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়। এবং বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন

উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা, জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, সদস্য শাহ ইমরান ফারুক প্রমুখ।আলোচনা সভা শেষে বন্যায় নিহত ও ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓