1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

ফুলপুরে নিহত কৃষক সাইফুল ইসলামের পরিবারের জন্য বসুন্ধরা শুভসংঘের উপহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কৃষক সাইফুল ইসলামের পরিবারের পাশে দাড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। গত (৩ সেপ্টেম্বর ) মঙ্গলবার দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়েনের চক-ঢাকিরকান্দা গ্রামের বাড়িতে নিহতের পরিবারের মাঝে উপহারগুলো পৌঁছানো হয়। এ সময় সাইফুলের স্ত্রী রহিমা আক্তার ,ছোট দুই শিশুসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। উপহারের মধ্যে রয়েছে ২৫ কেজি চাল ,দুই লিটার সোয়াবিন তেল, এক কেজি চিনি , ১ কেজি মসুর ডাল, দুধ ১ প্যাকেট, নুডুলস ১ প্যাকেট। গত( ২০ জুলাই) শনিবার দুপুরে ফুলপুর-ময়মনসিংহ মহাসড়কের আমুয়াকান্দা বাজার এলাকায় সংঘর্ষ হলে হঠাৎ একটি গুলি সাইফুলের ডান চোখের ওপরে লেগে মাথা ছিদ্র হয়ে বেরিয়ে যায়। এ সময় ফুলপুর উপজেলা হাসপাতালে ভর্তি করার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুলের পরিবার জানায়, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন নিহত সাইফুল। একটি জরাজীর্ণ ঘর রয়েছে। দুই শিশুর ভবিষ্যৎ নিয়েও চিন্তিত পরিবার।স্বামী হারা রহিমা বলেন, আমগ্যোর ঘর নেই, দুই শিশু সন্তানন্দের নিয়ে কিভাবে চলাফেরা করমু আল্লাহই জানে। তিনি কেঁদে কেঁদে বলেন ছোট দুই শিশুর জন্য ধান বিক্রি করে আম নিয়ে বাাড়িতে আসার আগেই আমার স্বামীর প্রাণ গেল গুলিতে। বসুন্ধরা শুভসংঘের উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন (দৈনিক সংবাদ) সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান (বাংলাদেশ প্রতিদিন) মোস্তফা খান (দৈনিক কালের কণ্ঠ) শাহ্ নাফিউল্লাহ সৈকত (যায়যায়দিন) ফুলপুর উপজেলার বসুন্ধরা শুভসংঘের সভাপতি জিয়াউর রহমান পান্না, চকঢাকিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓