1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

পিরোজপুরের জেলা প্রশাসককে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে পিরোজপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন জাহেদুর রহমান ছিলেন জনবান্ধব ও সাংবাদিক বান্ধব জেলা প্রশাসক। তাকে পিরোজপুরের সরকার বাহাদুর হিসেবে উল্লেখ করে বলেন তিনি প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন এ জেলার মানুষের সেবক। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন তিনি পিরোজপুরের মানুষের ভালোবাসা পেয়েছেন এজন্য তিনি এ জেলার মানুষের প্রতি কৃতজ্ঞ।

সভায় বক্তব্য প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম. তানভীর আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি ইউএনবি প্রতিনিধি মাহামুদ হোসেন, বাসস প্রতিনিধি গৌতম নারায়ণ রায় চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, আতায়ে রব্বানী ফিরোজ, সাবেক সাধারন সম্পাদক সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফা, সহসভাপতি খেলাফত হোসেন খসরু, কালের কন্ঠ প্রতিনিধি শিরিনা আফরোজ, এনটিভি প্রতিনিধি রশিদ আল মুনান সুজন ও ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি তামিম সরদার।সভাশেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ক্রেস্ট দেওয়া হয় এবং জেলা প্রশাসকও প্রেসক্লাবকে স্মারক উপহার দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓